উপজেলার হলহলিয়া গ্রামে বুধবার রাত দুটার দিকে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রাতে জোড়বাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের হাসানুল হকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত নজরুল ও রবিউল ইসলামের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ঘরে রক্ষিত ধান-চাল, একটি ছাগলসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়। ডোমার সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।