কালিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

কালিয়ায় ভিমরুলের কামড়ে দুই বছরের শিশু তামিম মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের হাড়িয়ারগোপ এলাকায় বাড়ির পাশে খেলার সময় তামিমকে ভিমরুলে কামড় দেয়। তামিম হাড়িয়াগোপ গ্রামের মাহাব ফকিরের ছেলে।