ফেরার ব্যাপারে সতর্ক রোহিত

চার মাস পার হয়ে গেছে। বর্তমান যুগের অধিকাংশ ক্রিকেটারের জন্য এটা ক্রিকেটে দীর্ঘতম বিরতি। আর এই বিরতি শেষে ক্রিকেটে ফেরার ব্যাপারে খুব সতর্ক থাকতে চান ভারতীয় তারকা রোহিত শর্মা।

নিজের এই বিরতি সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় ওপেনার বলছিলেন, ‘আমার ক্যারিয়ারে ব্যাট না ধরার সবচেয়ে দীর্ঘতম বিরতি এটি। কিছুটা চ্যালেঞ্জিং হবে (খেলায় ফেরা) না খেলা পর্যন্ত জানতে পারব না আমার অবস্থান কোথায় এবং আমি কেমন অনুভব করছি। তবে শরীর পুরোপুরি ঠিক আছে। গত চার মাসের কারণে শারীরিকভাবে আগের চেয়ে আরো শক্তিশালী বোধ করছি।’ আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। ফাইনাল হবে ১০ নভেম্বর। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন রোহিত।