বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন জরুরি

ইতিমধ্যে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আউশ বীজতলা, আমন ধান, রাস্তাঘাটসহ আবাসস্থল। মানুষ ও গৃহপালিত পশুর খাদ্য ও বাসস্থান সংকট দেখা দিয়েছে। বন্যার প্রকোপে দেশের বেশকিছু জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, সেহেতু এখনই বন্যার ক্ষতি কমিয়ে আনতে ও বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ সরবরাহে পদক্ষেপ নিতে হবে। সেইসঙ্গে বন্যাদুর্গতদের পুনর্বাসন জরুরি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আবুজার গিফারী

শিক্ষার্থী, আইন বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া