সক্রিয় রাজনীতি করার কোনো ইচ্ছা নেই --------------- সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে আছি এবং আমার সক্রিয় রাজনীতি করার কোনো ইচ্ছাও নেই।’ গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। সম্প্রতি একটি গণমাধ্যমে তাকে নিয়ে একটি প্রতিবেদন করার পরিপ্রেক্ষিতে সোহেল তাজ আরো বলেন, শুরু হয়ে গেল আমার বিরুদ্ধে অপপ্রচার। সেই ‘পাগলা, পুল নারাইশ না’ গল্পটা মনে পড়ে গেল!

সোহেল তাজ বলেন, ‘সাংবাদিক ভাইবোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাকে নিয়ে রাজনীতিজনিত কোনো সংবাদ করার আগে দয়া করে             আমার সাথে যোগাযোগ করে নিবেন। আমাকে দয়া করে আমার মত থাকতে দিন এবং আমি আমার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে যতটুকু পারি দেশ ও মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ!’­