শিশুশ্রম সম্মেলনের সিদ্ধান্ত সর্বজনীন অনুমোদন পাওয়ায় আইএলওকে এমজেএফের শুভেচ্ছা

শিশুশ্রম সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের সর্বজনীন অনুমোদন পাওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) অভিনন্দন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এই অনুমোদনের ফলে অমানবিক শিশুশ্রম বন্ধে আইনি সুরক্ষা পাবে সারা বিশ্বের শিশুরা।

এক বিবৃতিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, আমরা আনন্দিত যে, ৪ আগস্ট কিংডম অব টঙ্গোর অনুমোদন পাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আইএলও ১৮৭টি সদস্য দেশের সর্বজনীন অনুমোদন পেল।

এমজেএফ এবং বেশ কয়েকটি শিশু অধিকার সংগঠন ২০১০ সালে বাংলাদেশ সরকারকে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা তৈরিতে সহায়তা করেছিল। সারা বিশ্বের সর্বজনীন অনুমোদনের ফলে আমাদের সবাইকে অবশ্যই এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিশুশ্রম গ্রহণযোগ্য হবে না। শিশুশ্রমের অবসান ঘটাতে পিতা-মাতা, সমাজ, এনজিও এবং সরকার দায়বদ্ধ।