দেশের ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্স ২০১৯ চূড়ান্ত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো বাংলাদেশের ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্স ২০১৯ চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে ন্যাশনাল স্টিয়ারিং কমিটির ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এক সভায় এ ইনডেক্স চূড়ান্ত করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ যুব। এই যুবদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ইয়ুথ ডেবলপমেন্ট ইনডেক্স প্রনয়ণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অংশগ্রহন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী জাতীয় যুব উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। সে যুব নীতি বাস্তবায়নে নিরন্তরভাবে কাজ করা হচ্ছে। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেনসহ জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।