বঙ্গমাতার জন্মদিনে 'গৃহকোণ থেকে জনগণের হৃদয়ে' শীর্ষক বিশেষ ওয়েবিনার

বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয় একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। 

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আগামীকাল ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামী লীগ ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করতে যাচ্ছে 'গৃহকোণ থেকে জনগণের হৃদয়ে' শীর্ষক বিশেষ ওয়েবিনার। 

সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়-এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ- এর উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।   

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/awamileague.1949  এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd। আলোচকরা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা, বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় বেগম মুজিবের দলকে সুসংগঠিত করা ছাড়াও বঙ্গমাতার অনেক অজানা বিষয় সম্পর্কেও আলোকপাত করবেন।

ইত্তেফাক/ইউবি