‘খেলো ইন্ডিয়া’ অনলাইন বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেছেন কাশ্মীরের শ্রীনগরের মার্শাল আর্ট খেলোয়াড় রুবা শাবির। জাম্মুর লুডিয়ানায় অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন তিনি।
রুবা পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এ বিষয়ে রুবা জানান, তার এক আত্মীয়র কাছ থেকে মার্শাল আর্ট সম্পর্কে জানতে পারে এবং ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণ নিতে গিয়ে এতে আগ্রহ জন্মে তার।
করোনা মহামারিতে ভারত সরকারের এমন আয়োজনে তিনি আনন্দিত জানিয়ে রুবা বলেন, করোনাকালীনও বাড়িতে কঠোর পরিশ্রম করেছি। তার ফল স্বরূপ স্বর্ণ জয় করতে সক্ষম হয়েছি। এখন আমি এশিয়ান গেমস এ লড়তে চাই।
রুবার কোচ আসিফ আহমেদ জানান, সে অনেক সাধনা করেছে এবং তার ফল সে পেয়েছে। অনলাইনে কিক বক্সিংয়ের মতো একটি প্রতিযোগিতার খবর পেয়ে সে সেখানে অংশ নেয়। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা অংশ নিয়েছে। আমি তাকে আমার সাধ্যমত প্রশিক্ষণ দিয়েছি।
জানায় যায়, আঞ্চলিক নানা কারণে এ অঞ্চলের মেয়েরা খেলাধুলাসেহ অনেক ক্ষেত্রে পিছিয়ে। কিন্তু রুবার সাফল্য এ অঞ্চলের মেয়েদের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। এএনআই।
ইত্তেফাক/আরআই