দীর্ঘদিন পর গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি দেখল যুক্তরাজ্য

দীর্ঘ প্রায় এক বছর পর নতুন গাড়ি বিক্রিতে উচ্চ প্রবৃদ্ধি দেখল যুক্তরাজ্য। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, গাড়ি বিক্রিতে দীর্ঘদিন পর উচ্চ প্রবৃদ্ধি দেখলেও অর্থনীতি এখনই ঘুরে দাঁড়াচ্ছে এমনটি ভাববার কিছু নেই। উপরন্তু দেশব্যাপী গত কয়েক মাস লকডাউন চলমান থাকায় অনেকেই গাড়ি কিনতে চেয়েও পারেননি। তারা এখন কিনছেন। ফলে হঠাত্ করে গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। তবে নোভেল করোনা ভাইরাসের মতো প্রভাবের পরও মানুষ যে গাড়ি কিনছে এটি ইতিবাচক।