চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে কেউই মানছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে করোনা ঝুঁকি। উপজেলার বিভিন্ন বিল সৈকতে প্রকৃতপ্রেমীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। সব বয়সের মানুষের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে চলনবিল অধ্যুষিত উপজেলার বিল সৈকত হিসেবে পরিচিত হান্ডিয়াল দরাপপুর, ধর্মগাছা ব্রিজ, বওশা ব্রিজ, বোয়ালমারী বিল এলাকা। এছাড়া অসংখ্য যানবাহনে কোনো কিছুর তোয়াক্কা না করেই চলাচল করছে নানা বয়সি মানুষ। শিশুরা নসিমন-করিমন ও মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে। বিনোদনের নামে তারা মেতে উঠেছে ফুর্তিতে। মাস্ক ব্যবহারও করা হচ্ছে না।