ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন

তিন জনকে দণ্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলন করার অপরাধে তিন উত্তোলনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিলুপ্ত ছিটমহলের কামালপুর বটতলা এবং শুক্রবার কামালপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কেউ অবৈধভাবে কৃষিজমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।