ফ্লাইটের সসময় উপস্থিত থাকতে না পেরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকেই ছিটকে গেছেন ক্যারিবিয় অলরাউন্ডার ফ্যাবিয়েন অ্যালেন। আগামী ১৮ আগস্ট সিপিএল শুরু হচ্ছে। নিয়ম করা হয়েছে, তার দুই সপ্তাহ আগে সব ক্রিকেটারকে ত্রিনিদাদে উপস্থিত হতে হবে। সমস্যা হলো, সব ফ্লাইট বন্ধ থাকায় ক্রিকেটারদের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা বিমানে আনা হচ্ছিল। অ্যালেনের জ্যামাইকা থেকে বারবাডোজ হয়ে আসার কথা ছিল। কিন্তু তিনি ৩ আগস্ট ফ্লাইট ধরতে পারেননি। ফলে সিপিএল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তার এবারের টুর্নামেন্ট শেষ। সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়ট এবারের নিলামে অ্যালেনকে ধরে রেখেছিল। এখন তার আর খেলা হচ্ছে না। অ্যালেনের এজেন্ট জানিয়েছেন, তারা কোনো একটা ব্যবস্থা করে অ্যালেনকে পাঠানোর চেষ্টা করেছিলেন।