আড়াইহাজারে মাদকসহ ব্যবসায়ী তরুণী গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার থানা পুলিশ মাদক ব্যবসায় জড়িত সুমাইয়া নামে এক তরুণীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। আড়াইহাজার থানার এসআই মুঞ্জুর জানান, সুমাইয়া তালিকাভুক্ত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ মামলায় তার স্বামী সোহেলসহ আরো দুই জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, সুমাইয়া উপজেলার শীর্ষ মাদক বিক্রেতা সোনাতনের পুত্রবধূ। মূলত তাদের বাড়ি থেকেই মাদক বিক্রি শুরু হয়। পরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে।