বরিশালে অনুমোদনহীন ও নকল কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা

বরিশাল অফিস

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর চকেরপুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান চালিয়ে নিউ হরে কৃষ্ণ নামক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন নকল কসমেটিকস জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন বিভিন্ন পণ্যদ্রব্য নকল লেবেল লাগিয়ে বিক্রির দায়ে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে নিউ হরে কৃষ্ণ কসমেটিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল বিএসটিআইয়ের ফিল্ড অফিসার নিখিল রায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র্যাব-৮-এর একটি টিম।