সরকার চামড়াশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে :বিএনপি

সরকার চামড়াশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা দেখেছি কোরবানির চামড়া নিয়ে তেলেসমাতি। কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এই সরকার গরিব, অসহায় ও এতিমদের পিষে মারছে। সরকার ট্যানারি মালিকদের কোনো রকম সহযোগিতা করেনি। ঋণ না দেওয়ায় ট্যানারি মালিকরা চামড়া কেনেনি। এর উদ্দেশ্য অন্য কাউকে, অন্য কোনো দেশকে চামড়াশিল্প বিকাশ সাধনের জন্য দেশের চামড়াশিল্পকে ধ্বংস করা । গতকাল শুক্রবার তার নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।