দ্বিতীয় ইনিংসে ছন্দপতনের পরও ম্যানচেস্টারে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান দল। তৃতীয় দিনের শেষে তাঁদের সংগ্রহ আট উইকেটে ১৩৭ রান । দুই উইকেট হাতে রেখে পাকিস্তান ২৪৪ রানে এগিয়ে আছে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পেস তোপে দাঁড়াতেই পারেনি পাকিস্তান দল। কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি পাননি। আসাদ শফিক সর্বোচ্চ ২৯ রান করেন।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান এগিয়ে ছিল ১০৭ রানে। পাকিস্তানের ৩২৬ রানের জবাবে অলআউট হওয়ার আগে ইংল্যান্ড করে মাত্র ২১৯ রান। লেগ স্পিনার ইয়াসির শাহ একাই নেন চার উইকেট। আরেক লেগ স্পিনার শাদাব খান ও পেসার মোহাম্মদ আব্বাস দু’টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের ইনিংসে হাফ সেঞ্চুরিয়ান মাত্র একজন। তিনি হলেন ওলি পোপ। তার ব্যাট থেকে আসে ৬২ রান। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারে জশ বাটলার ৩৮ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে বাটলার-পোপ মিলে যোগ করেন ৬৫ রান। ইনিংসে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় জুটি।
শেষের দিকে স্টুয়ার্ট ব্রড ২৯ রান করে অপরাজিত থাকেন। এটা না হলে, ২০০’র নিচেই আটকা পড়ে যেত ইংল্যান্ড।