পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কমেছে ১৫ সেন্টিমিটার। একইভাবেই কমতে শুরু করেছে পদ্মার পানি।
শনিবার পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর নগরবাড়ি মথুরা পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি কমতে শুরু করেছে। বর্তমানে পদ্মার পানি বিদৎসীমার ৯৬ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে হাঁস যাওয়ায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৪০
এদিকে পদ্মা ও যমুনা নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ এবং গো খাদ্যের সঙ্কট।
জেলার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, বন্যা দুর্গত মানুষের রোগ বালাই নির্মূলে মেডিকেল টিম কাজ করছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ইত্তেফাক/এসি