অনলাইন এক ভার্চুয়াল মঞ্চের নাম

এই সময়ের ছড়া 

সৈয়দ আল ফারুক

 

কারণ খুঁজে পাইনে কোনো কারণ খুঁজে পাইনে

এই বিষয়ে তর্ক কেন : মঞ্চে না অনলাইনে?

 

কারণ খুঁজে পাইনে কোনো কারণ খুঁজে পাইনে

‘যখন যেটা সামনে পাবি চোখ বুজে সেটাই নে’

 

কারণ খুঁজে পাইনে কোনো কারণ খুঁজে পাইনে

খুঁজতে গিয়ে দেখি কোনো বাধা তো নেই আইনে

 

কারণ খুঁজে পাইনে কোনো কারণ খুঁজে পাইনে

সত্যি কথা এই বিষয়ে বিতর্ক হোক, চাইনে

 

ডান পা যেতে চায় কেন বাঁয়, বাম পা কেন ডাইনে

দু দুটো পা থাক না নিয়ে মঞ্চে ও অনলাইনে...

 

অনলাইনটাও ভার্চুয়াল এক মঞ্চ তাতে আসুন

সবাই মিলে কাঁদি-হাসি, সবাই ভালোবাসুন।