বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ার ইন্দেরহাওলা গ্রামে এলজিইডির আওতাধীন একটি পাকা ব্রিজের একাংশ ভেঙে দেবে গেছে। ব্রিজটি দেবে গিয়ে চলাচল অনুপযোগী হওয়ায় স্থানীয়রা এর ওপর বাঁশের সাঁকো দিয়ে বিপজ্জনক অবস্থায় পারাপার হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, স্কুল ও কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, প্রতিবন্ধীরা দারুণ ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা জানান, নিম্নমানের কাজ করায় ব্রিজটি দেবে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ঐ ব্রিজটি ভেঙে নতুন করে সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে।