রংপুরে করোনায় আরো এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগের আট জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে আরো এক জনের। এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২৩ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আমিন আহম্মেদ খান এক প্রেস বার্তায় জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে রংপুর বিভাগের আট জেলায় করোনা ভাইরাসে নতুন ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে পঞ্চগড়ে এক জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ৫৭, রংপুরে ২৬, ঠাকুরগাঁওয়ে ২৬, কুড়িগ্রামে ১৪, লালমনিরহাটে ১৩, পঞ্চগড়ে আট, গাইবান্ধায় সাত এবং নীলফামারী জেলায় ছয় জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১৯৭ জনে।