স্টাফ রিপোর্টার, রংপুর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে বেরোবির পক্ষ থেকে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক, নেটওয়ার্ক টেকনিশিয়ান মোহাম্মদ আরিফুল হাসান প্রমুখ।