মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বন্যায় মির্জাপুরে প্রায় ৪ হাজার হেক্টর আমনের ক্ষতি হয়েছে। এছাড়া পাট, বীজতলা ও সবজিসহ অন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কৃষকরা চরম বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন। শনিবার উপজেলা কৃষি অফিস ও উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকগণ এ তথ্য জানিয়েছেন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, এ বছর মৌসুমের শুরু থেকেই আবহাওয়া প্রতিকূলে ছিল। ফলে কৃষকরা নির্ধারিত সময়ে বোরো বীজতলা তৈরি করতে পারেননি। আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।