বানভাসি মানুষের পাশে ধামরাই উপজেলা চেয়ারম্যান

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণসহায়তা দিতে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ধামরাই উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেছ হোসেন। শুক্রবার বিকালে তিনি বাড়িগাঁও এলাকার বন্যার্তদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান, ধামরাই কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন জানান, তার এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মোহাদ্দেছ হোসেন উপজেলা জুড়ে ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন।