ডিএমপির বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল সম্পর্কে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায় উল্লেখ করে ডিএমপি কমিশনার চলমান বিট পুলিশিং প্রক্রিয়াকে আরো বেগবান করার জন্য নির্দেশ দেন। বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার ৩০২টি বিটের গঠন, বিট অফিসারের দায়িত্ব ও কর্তব্য এবং থানার অফিসার ইনচার্জ, জোনাল এসি ও ডিসি ক্রাইম বিভাগের দায়িত্ব ও কর্তব্যের বিষয় তুলে ধরা হয়।