বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে নবাবগঞ্জে খাদ্যসহায়তা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলায় নদীভাঙন ও বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। গতকাল উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, ঢাকা জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজন বাবু প্রমুখ।