কানাডা থেকে প্রায় ৫০ দিন পর দেশে ফিরলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। একটি ফ্লাইটযোগে শুক্রবার ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ১৯ জুন বিকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন আওয়ামী লীগের এ নেতা।
জানা গেছে, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গিয়েছিলেন মাহবুব-উল আলম হানিফ। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে সেখানে যান এ যুগ্ম সাধারণ সম্পাদক। কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরো আত্মীয়স্বজন রয়েছেন।