সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখানে দৈনিক আমার সংবাদ ও রজত রেখা পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আবদুল্লাহ আল মাসুদ ও তার বড় ভাই আবদুল্লাহ আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মনির (৪৫) ও আনোয়ারের (৪৮) নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আবদুল্লাহ আল মাসুদ মোবাইল ফোনে জানান, বিকালে বয়রাগাদী গ্রামের একটি বিচার সালিশে যাই। তখন বিচারের রায় না মেনে বয়রাগাদী গ্রামের লোক প্রতিপক্ষ গোবরদী গ্রামের লোকের ওপর হামলা চালায়। আমি তখন হামলার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম। মনির ও তার বড় ভাই আনোয়ার ভিডিও করতে দেখে ৪০-৫০ লোক নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে।
সিরাজদিখান থানা ভাপরপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।