ইরানে বাবা-মেয়েকে একসঙ্গে গুলি করে হত্যা 

ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে শুক্রবার রাতে অজ্ঞাত এক সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছে। নিহতরা লেবাননের নাগরিক। ইরানের মেহর সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। 

সংস্থাটি শনিবার জানায়, অজ্ঞাত এক মোটরসাইকেল চালক স্থানীয় সময় আনুমানিক রাত ৯ টারদিকে (গ্রিনিচ মান সময় ১৬৩০ টায় ) তেহরানের শহরতলির পাশদারান স্ট্রিটে হাবিব দাউদ (৫৮) ও মরিয়মকে (২৭) গুলি করে হত্যা করে । 

তেহরান পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে মেহর জানায়, দাউদ ও তার মেয়ে একটি যানবাহনে যাচ্ছিল এবং চালকের দিক থেকে তাদের ওপর চারবার গুলি ছোঁড়া হয়। 

সংস্থা জানায়, দাউদ একজন ইতিহাসের শিক্ষক ছিলেন। দেশটির  পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। 

ইত্তেফাক/এসআর