জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা সহজ পদ্ধতিতে Voice Change করার নিয়ম

ইংরেজি

এস. এম. সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব এক মরণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলেও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে।

অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে।

 

তোমরা Tense বা Verb conjugation ছাড়া সহজে be verb-এর ব্যবহার শিখেছ। আজ আমি তোমাদের সাথে Imperative Sentence কীভাবে Voice Change করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।

যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি  বোঝায় তাকে Imperative Sentence বলে। Imperative Sentence সাধারণত দুইভাবে প্রকাশ হয়ে থাকে।

(১) শুরুতে Verb দিয়ে Imperative Sentence গঠন করা হয় সেক্ষেত্রে Subject ‘you’ উহ্য থাকে।Structure : Verb + Object/Extension. যেমন : Open the door. তবে Negative-এর ক্ষেত্রে এই Structure-এর আগে শুধু Do not/Don’t/never বসে। Structure: Do not/Don’t/never +Verb + Object/Extension.  যেমন : Don’t open the door. কখনো কখনো অনুরোধ বোঝাতে এর আগে বা পরে Please/Kindly ব্যবহার করা হয়। যেমন : Please, help me. or, Help me, please.

(২) First person অথবা Third person-এর Object form-এর আগে Let বসিয়েও Imperative Sentence গঠন করা হয়। Structure: Let + First person অথবা Third person-এর Object form + Verb + Extension. যেমন : Let him write a letter.