করোনাকালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা

মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফরিদপুর,পাবনা

 

 

প্রিয় ছাত্র ছাত্রী, কেমন আছো তোমরা? ঘরে বসে বসে দিনগুলো কেমন কাটছে? ভালো-মন্দ যাই হোক, এই কঠিন সময়ে আমাদের কিন্তু ঘরেই থাকতে হবে। তাহলেই মহামারি করোনাভাইরাস থেকে আমরা সকলেই নিরাপদ থাকতে পারব। তোমাদের সবাইকে নিয়ে সুস্থ থাকবো এই কামনা আমাদের। সেই সাথে ঘরে বসে বসে লেখাপড়াও চালিয়ে যেতে হবে। আমরা তোমাদের জন্য বাংলা বিষয়ের কিছু দরকারি পাঠ ধারাবাহিকভাবে তুলে ধরছি, যা শেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

তোমরা মনোযোগ দিয়ে পড়। ঘরে বসে সময় নষ্ট করো না। অনলাইনে ক্লাস হচ্ছে যারা অনলাইনে ক্লাস করার সুযোগ আছে সে ক্লাস গুলো ফলো কর। অনুশীলন তোমাদের সাথেই আছে।

 

গতকালের পর

এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরণের পদ খুঁজে বের করি।

“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা 

দরকার। এজন্য  দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি

বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা।”  এখানে,

বিশেষ্য পদ- বাংলাদেশ, জনজীবন, আত্মীয়-স্বজন, বন্ধু, বাড়ি।

বিশেষণ পদ- বৈচিত্র্যময়।

সর্বনাম পদ- এই,সবার।

অব্যয় পদ- ও, ওই।

ক্রিয়া পদ- যাওয়া, দেখা,ঘুরে ঘুরে।

ক্রিয়া পদ সম্পর্কে আমাদের আরও যা-যা জানা প্রয়োজন

ক্রিয়ার কাল

(ক) আমি কাজটি করি (খ) আমি কাজটি করেছিলাম (গ) আমি কাজটি করব।

উপরের বাক্যগুলোতে ব্যবহূত করি, করেছিলাম, করব- এগুলো ক্রিয়া পদটির বিভিন্ন রূপ।

অর্থাত্ যে সময়ে কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো

হয়েছে। যেমন-

বর্তমান  কাল, অতীত কাল, ভবিষ্যত কাল। নিচের শব্দগুলোর  রূপান্তর লক্ষ্য

করি-

ভবিষ্যত কাল       বর্তমান কাল     অতীত কাল

থাকব                   থাকি            থেকেছিলাম

দেখব                  দেখি             দেখেছিলাম

শুনব                    শুনি              শুনেছিলাম

খাব                     খাই              খেয়েছিলাম

বেড়াব                  বেড়াই        বেড়িয়েছিলাম

ঘুরব                     ঘুরি              ঘুরেছিলাম

পড়ব                    পড়ি              পড়েছিলাম

খেলব                   খেলি           খেলেছিলাম

চড়ব                     চড়ি              চড়েছিলাম

নামব                    নামি           নেমেছিলাম

ধরব                     ধরি               ধরেছিলাম

হাসব                    হাসি            হেসেছিলাম

 

 

০