দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়
প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘বাহার। এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে তুরস্কের সমাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক বাহার। গল্পে দেখা যাবে, দোরুক আর নিসান নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা বাহারের জীবন। কয়েকবছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী সার্পকে হারায়, কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায় যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে।