কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ম্যুরালটি উদ্বোধন করেন কুষ্টিয়া সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ৪২ শতক জায়গার ওপর ম্যুরালটি নির্মাণ করে কুষ্টিয়া জেলা পরিষদ। ১৫ ফুট প্রস্থ ও বেদিসহ ৩৪ ফুট উচ্চতাসম্পন্ন ম্যুরালটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০১৯ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।