হাওরে গোসলে নেমে কলেজ শিক্ষকের মৃত্যু

ছাত্র নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা

করিমগঞ্জের হাসানপুর সেতুসংলগ্ন হাওরে গোসল করতে নেমে শনিবার বিকালে পানিতে তলিয়ে যান এক কলেজশিক্ষক ও ছাত্র। পরে শিক্ষক হাদিউল ইসলাম রুবেলের (৩৫) লাশ উদ্ধার করা সম্ভব হলেও কলেজছাত্র একরামুল ইসলাম সৌরভের (২০) খোঁজ রবিবার পর্যন্ত পাওয়া যায়নি।

কটিয়াদীর চরপুক্ষিয়া গ্রামের কলেজশিক্ষক হাদিউল ইসলাম রুবেল ও কলেজছাত্র একরামুল ইসলাম সৌরভসহ ১৬ জনের একটি দল হাওরের সৌন্দর্য উপভোগের জন্য করিমগঞ্জ উপজেলার বালিখলা আসেন। পরে তারা হাসানপুর সেতুসংলগ্ন হাওরে গোসল করতে নামেন। এক পর্যায়ে প্রবল স্রোতে দুই জন পানিতে তলিয়ে যান।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, একরামুল ইসলাম সৌরভের সন্ধানে  ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ও পুলিশ এক সঙ্গে কাজ করছে।