শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৮নং কম্পার্টমেন্টের চরের খালে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় মালামালসহ ছয় জেলেকে আটক করেছেন কাঁচিকাটা বন টহল ফাঁড়ির সদস্যরা। রবিবার ভোরে কাঁচিকাটা টহল ফাঁড়ির ওসি সুলুজ কুমার দীপের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় কাঁচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি নৌকা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহূত আনুষাঙ্গিক মালামালসহ ছয় জেলেকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।