নাটোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। এছাড়াও অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ।