বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজিতপুরে পৌর এলাকার মথুরাপুরের আমিরুল ইসলাম সুজনের ফিড মিলে কর্মরত অবস্থায় মিলের চেইন ছিঁড়ে মাথায় আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আলম (৪৫)। তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের শ্রীনাথপুর গ্রামে। আলমের পরিবার এসে বাজিতপুর থানায় আবেদন করলে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে বলে বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান। এ ব্যাপারে বাজিতপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।