জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবার আকবরপুর গ্রামের জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন নিহতের স্ত্রী ও গ্রামবাসী। এ সময় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেনের অপসারণের দাবিতে মিছিল করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের মাদক ব্যবসায়ীদের নির্যাতনের শিকার ফারুক মিয়া, নিহত জাহাঙ্গীরের বড় ভাই মোসলেম মিয়া প্রমুখ।