চৌমুহনীতে অবাধে বিক্রি ও তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন
প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ০০:০০
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনীতে অবাধে বিক্রি ও তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এসব পলিথিন চৌমুহনী শহরের কয়েকটি স্থানে পাইকারি বিক্রি হচ্ছে। চৌমুহনী শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখান থেকে পলিথিন সরবরাহ হয়।
চৌমুহনী শহরের কলেজ রোড, হকার্স মার্কেট, করিমপুর রোড, ডেলটা গেট সংলগ্ন স্থান ও দক্ষিণ বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন তৈরি হচ্ছে কারখানায়। আর উত্পাদিত পলিথিন বিক্রি করার জন্য নির্দিষ্ট পাইকারি মার্কেট রয়েছে। চৌমুহনী শহরের ব্যবসায়ীরা ছাড়াও জেলার বিভিন্ন হাটবাজারের পাইকাররা এসে পলিথিন কিনে নিয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।