স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে শনিবার পর্যন্ত নতুন করে আরো ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৫ জনে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, নতুন করে ৫৮ জনের মধ্যে দিনাজপুর সদরে ৩৫, পার্বতীপুরে আট, ফুলবাড়ীতে আট, বোচাগঞ্জে চার, বিরলে তিন, হাকিমপুরে তিন, কাহারোলে এক ও বীরগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের।