শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে রবিবার নদীতে ভাসমান এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের রানীনগর গ্রামের শামসুদ্দিন গুধার মেয়ে ফেরদৌসি বেগম (২৬)।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন আলি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে ঐ গৃহবধূর বাবা সামসুদ্দিন বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছে। লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।