কুড়িগ্রামে বাবা-মাকে বেঁধে রেখে স্কুলছাত্রী ধর্ষণকারী তিন আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে এবং বেঁধে রেখে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।