বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ‘টু সিরিজ গ্র্যান কুপ’ নিয়ে এলো জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। বাংলাদেশে বিএমডব্লিউর স্বীকৃত পরিবেশক এক্সিকিউটিভ মোটরস শুক্রবার ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে কুপ টু সিরিজ মডেলের গাড়িটির মোড়ক উন্মোচন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএমডব্লিউ গ্রুপের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ওয়েনার। অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন এক্সিকিউটিভ মোটরসের পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরেফিন। স্পোর্টই লুকের সঙ্গে বিএমডব্লিউ টু সিরিজ গ্র্যান কুপ গাড়িটির শ্রেণিতে নতুন বৈচিত্র্য সৃষ্টি করেছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর আধুনিক প্রসারিত ডিজাইন। গাড়িটির সামনের বাতিতে হালকা বাঁকানো নকশার পাশাপাশি সম্পূর্ণ এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি