গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিত্সার পাশাপাশি সাধারণ (নন কোভিড) রোগীদের চিকিত্সাসেবা রবিবার থেকে ফের চালু হয়েছে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত চিঠি হাসপাতালে এসে পৌঁছানোর পর সরকারি সিদ্ধান্তে নন কোভিড রোগীদের চিকিত্সাসেবা চালু করা হলো। হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, এ হাসপাতালে নন কোভিড রোগীদের সব ধরনের চিকিত্সাসেবা দেওয়ার পাশাপাশি ৫০০ শয্যার হাসপাতালটির পুরাতন ভবনে কোভিড রোগীদের চিকিত্সাসেবা দেওয়া হবে।