নতুন বছরে কুর্তিতে বৈচিত্র্য

 

নানা কাজে ঘরে বাইরে ব্যস্ত মেয়েরা পিছিয়ে নেই ফ্যাশনেও। প্রতিনিয়তই আধুনিক ও ট্রেন্ডি পোশাক খুঁজে নিচ্ছেন ফ্যাশন-সচেতন মানুষ। আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন বছরে ডিজাইন করেছে নতুন ধারার কিছু বৈচিত্র্যময় কুর্তি। আধুনিক ও ট্রেন্ডি লুকের পাশাপাশি এসব কুর্তি পরতেও আরামদায়ক। চেক কটন, স্ট্রাইপ কটন, জ্যাকার্ট কটনের কাপড়ের কুর্তিগুলোতে প্যাটার্নেও বজায় রাখা হয়েছে ট্রেন্ডি ভাব। সেইসঙ্গে সব ঋতুতে ব্যবহার উপযোগী রং ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। নিজের পছন্দসহ কুর্তি খুঁজতে আপনি ঢুঁ মারতে পারেন কে ক্র্যাফটসহ অন্যান্য ফ্যাশন হাউসগুলোর আউটলেটে। আর এসব কুর্তির দাম পড়বে ১ হাজার থেকে আড়াই হাজার টাকা।