ভাণ্ডারিয়ায় ১৫ আগস্ট পালন উপলক্ষ্যে জেপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির উপজেলা সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, খুলনা মহানগর জেপির সভাপতি মো. হায়দার আলী হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, পৌর যুব সংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, জামাল উদ্দিন লিটন, উপজেলা যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্যসচিব জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মেহেদী হাসান রাজু, ইউপি সদস্য মো. সাকায়েত সিপাই, পৌর ছাত্রসমাজের সদস্যসচিব মাহাবুব শরীফ শুভ প্রমুখ।

সভায় ১৫ই আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিকালে দলীয় কার্যালয়ে সবার উপস্থিতিতে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।