মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় ছাত্রলীগের নেতা হামজা খানকে আটক করেছে পুলিশ। আটকের পর তার কাছে দেশি মদ পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ এবং ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়। হামজা খান জেলা ছাত্রলীগের সহসম্পাদক।
জানা গেছে, ঐ দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সন্ধ্যায় বেউথা এলাকায় মাস্ক ব্যবহার না করার অভিযোগে পুলিশ ছাত্রলীগ নেতা হামজাকে আটক করে। এ সময় তার কাছ থেকে হাফ লিটার পরিমাণ দেশি মদ পাওয়া যায়। এরপর সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আটক হামজাকে কারাদণ্ড এবং জরিমানা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।