ইত্তেফাক ডেস্ক
আফগানিস্তানে কারাবন্দি তালেবানের কট্টরপন্থি ৪০০ সদস্যকে মুক্তি দেবে সরকার। গতকাল রবিবার দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তি আলোচনার অগ্রগতিতে এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গতকাল পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনার ক্ষেত্রে যে কোনো বাধা অপসারণ করতে তথা রক্তপাতের অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালেবান তাদের ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিল। —আলজাজিরা