জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চৌমুহনী গ্রামে পানিতে ডুবে রুবাইয়া আক্তার নামে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
রুবাইয়া আক্তার চৌমুহনী গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭ টা থেকে শিশু রুবাইয়া আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির এক ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্ষেতলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত প্রণব মুখার্জি
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম