করোনাকালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা

মো. নুরুল ইসলাম,সহকারী শিক্ষক

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফরিদপুর,পাবনা

 

প্রিয় ছাত্র-ছাত্রী, কেমন আছো তোমরা? ঘরে বসে বসে দিনগুলো কেমন কাটছে? ভালো-মন্দ যাই হোক, এই কঠিন সময়ে আমাদের কিন্তু ঘরেই থাকতে হবে। তাহলেই মহামারি করোনাভাইরাস থেকে আমরা সকলেই নিরাপদ থাকতে পারব। তোমাদের সবাইকে নিয়ে সুস্থ থাকবো এই কামনা আমাদের। সেই সাথে ঘরে বসে বসে লেখাপড়াও চালিয়ে যেতে হবে। আমরা তোমাদের জন্য বাংলা বিষয়ের কিছু দরকারি পাঠ ধারাবাহিকভাবে তুলে ধরছি, যা শেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

 

এবার এসো ক্রিয়া পদের সাধু ও চলিত রূপ শিখি

 

চলিত রূপ                            সাধু রূপ

আঁকিব                                  আঁকব

দেখব                                 দেখিব

ঘুরছে                                 ঘুরিতেছে

মরছে                                 মরিতেছে

ছুটছে                                 ছুটিতেছে

আসছে                               আসিতেছে

চলছে                                 চলিতেছে

 

এখন আমরা যুক্তবর্ণ আলাদা করতে শিখব এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ  তৈরি করব

সূর্য          র্য =      র্  + য                    কার্য

স্বাধীন       স্ব =      স + ব (ব-ফলা)       স্বর

মিষ্টি         ষ্ট =      ষ + ট                   কষ্ট

কন্যা         ন্য =    ন + ্য (য-ফলা)        বন্যা

বরকন্দাজ     ন্দ =      ন + দ                 ছন্দ

প্রাণী          প্র =       প +   ্র (র-ফলা)      প্রথম

ক্ষুধা          ক্ষ =       ক + ষ                 ক্ষমা

রান্না          ন্ন =        ন + ন                 কান্না

ফাল্গুন        ল্গ =        ল + গ                 ফল্গু

অসুস্থ         স্থ =        স + থ                 দুস্থ

সম্মান       ম্ম =         ম + ম                আম্মা

বৃহস্পতিবার স্প =       স + প                স্পষ্ট

পুরস্কার       স্ক =           স + ক                 তিরস্কার

আচ্ছা        চ্ছ =     চ + ছ                 খাচ্ছে

ধাক্কা         ক্ক =      ক + ক                ছক্কা

কণ্ঠ          ণ্ঠ =      ণ + ঠ                 কুণ্ঠা

উজ্জ্বল       জ্জ্ব =     জ + জ+ ব          সমুজ্জ্বল

লম্বা          ম্ব =      ম + ব                কম্বল

ছোট্ট         ট্ট =       ট + ট               ভট্টা

চঞ্চল         ঞ্চ =      ঞ + চ              অঞ্চল

খঞ্জনা        ঞ্জ =       ঞ + জ            গঞ্জ

শঙ্খচিল      ঙ্খ       = ঙ + খ           শৃঙ্খল

গ্রাম          গ্র =      গ +  ্র (র-ফলা)     গ্রহ

গ্রীষ্ম          ষ্ম =        ষ + ম             উষ্মা

বেঙ্গল         ঙ্গ =     ঙ + গ              অঙ্গ

ব্যস্ত           স্ত =      স + ত              সমস্ত

বার্ষিক       র্ষ =       র্  + ষ               বর্ষ

অভিজ্ঞতা   জ্ঞ =      জ + ঞ            বিজ্ঞান

স্টিমার      স্ট =       স + ট             পোস্টার

কাপ্তেন      প্ত =       প + ত             সপ্তম

স্তব্ধ         স্ত =        স + ত             ব্যস্ত

            ব্ধ =         ব + ধ              লব্ধ

মস্ত         স্ত =        স + ত             অস্ত

বন্দুক      ন্দ =       ন + দ             বিন্দু

খাপ্পা      প্প =        প + প             ধাপ্পা